রিমোট জব মানেই কিন্তু Upwork বা Fiverr-এর মতো প্লাটফর্ম না। অনলাইনে এমন অনেক জব সাইট আছে যেখানে ক্লায়েন্টরা নিজেরাই ট্যালেন্ট খুঁজে বেড়ায়। সেখানে বিডিংয়ের যুদ্ধ নেই, ৫০ জনের ভিড়ে নিজেকে প্রমাণ করার চাপও নাই। এই জায়গাগুলোতেই লং-টার্ম, হাই-পেইং রিমোট জব পাওয়া যায়।
আজকাল অসংখ্য গ্লোবাল কোম্পানি পুরোপুরি Remote-First মডেলে কাজ করছে। তারা ফ্রিল্যান্সার না বরং রিলায়েবল স্কিলড প্রফেশনাল খোঁজে, যাদের ওপর ভরসা করা যায়।
আজ শেয়ার করছি ১৫টি এমন রিমোট জব ওয়েবসাইটের লিস্ট, যেখানে কম্পিটিশন কম কিন্তু সুযোগ অনেক বেশি। সিভি আর পোর্টফোলিও আপডেট করলে, হয়তো আপনার পরের জবটা এই লিস্টেই অপেক্ষা করছে।
Remote.co
হ্যান্ডপিকড রিমোট জবের জন্য এটি দারুণ। এখানে ডেভেলপার থেকে শুরু করে কাস্টমার সার্ভিস সব ধরনের জব ক্যাটাগরি আলাদা করা থাকে। http://remote.co
Remoteok.com
বিশ্বের অন্যতম জনপ্রিয় রিমোট জব বোর্ড। এখানে লাইভ স্যালারি এস্টিমেট দেখা যায়, তাই অ্যাপ্লাই করার আগেই বুঝবেন পেমেন্ট কেমন। http://remoteok.com
WeWorkRemotely.com
সবচেয়ে পুরনো এবং ট্রাস্টেড সাইটগুলোর একটি। এখানে টেক এবং মার্কেটিং রিলেটেড জবের সংখ্যা সবচেয়ে বেশি। কোনো সাইন-আপ ঝামেলা ছাড়াই জব দেখা যায়। http://weworkremotely.com
FlexJobs.com
এখানে প্রতিটি জব পোস্ট ম্যানুয়ালি ভেরিফাই করা হয়। তাই স্ক্যামের ভয় নেই বললেই চলে। যারা ফ্রেশ এবং জেনুইন লিড চান, তাদের জন্য বেস্ট। http://flexjobs.com
WorkingNomads.com
যারা ট্রাভেল করতে করতে কাজ করতে চান বা ডিজিটাল নোম্যাড লাইফস্টাইল পছন্দ করেন, তাদের জন্য পারফেক্ট সব অপরচুনিটি এখানে থাকে। http://workingnomads.com
PowerToFly.com
বিশেষ করে নারী এবং টেক এক্সপার্টদের ক্যারিয়ার গ্রোথের জন্য এই প্ল্যাটফর্মটি চমৎকার। এখানে ডাইভার্সিটি ফ্রেন্ডলি কোম্পানিগুলো বেশি থাকে।http://powertofly.com
Jobspresso.co
এখানে হাই-কোয়ালিটি টেক, মার্কেটিং এবং কাস্টমার সাপোর্ট রোলের জন্য কিউরেটেড জব পোস্ট পাওয়া যায়। http://jobspresso.co
SkipTheDrive.com
নাম শুনেই বুঝতে পারছেন, এর উদ্দেশ্য হলো আপনার প্রতিদিনের কমিউট বা জ্যামে বসে থাকার সময়টা বাঁচানো। ক্যাটাগরি অনুযায়ী জব ফিল্টার করা এখানে খুব সহজ। http://skipthedrive.com
Wellfound.com
আগে এর নাম ছিল AngelList। আপনি যদি স্টার্টআপ কালচারে কাজ করতে পছন্দ করেন, তবে এর চেয়ে ভালো অপশন আর নেই। http://wellfound.com
Nodesk.co
ডিজিটাল নোম্যাডদের জন্য দারুণ সব রিসোর্স এবং জবের কালেকশন থাকে এখানে। http://nodesk.co
Remotive.com
সফটওয়্যার ডেভেলপমেন্ট জবের জন্য এটি বেশ জনপ্রিয়। তাদের কমিউনিটি এবং জব লিস্টিং বেশ অ্যাক্টিভ। http://remotive.com
DynamiteJobs.com
এখানে রিমোট জবের পাশাপাশি আপনি আপনার স্কিল প্রোফাইল তৈরি করে রাখতে পারেন যাতে কোম্পানিরা আপনাকে খুঁজে পায়। http://dynamitejobs.com
Pangian.com
গ্লোবাল ট্যালেন্টদের কানেক্ট করার একটি সোশ্যাল নেটওয়ার্ক স্টাইল জব বোর্ড।http://pangian.com
Remoters.net
ফ্রিল্যান্সার এবং রিমোট ওয়ার্কারদের জন্য ইউরোপিয়ান টাইমজোন ভিত্তিক জব বেশি পাওয়া যায় এখানে। http://remoters.net
VirtualVocations.com
এখানে টেলিকমিউটিং জবের বিশাল ডাটাবেস রয়েছে। ফ্যামিলি-ফ্রেন্ডলি জবের জন্য ভালো। https://lnkd.in/gvwh_STh
মার্কেটপ্লেসের ভিড়ে হারিয়ে না গিয়ে এই সাইটগুলোতে নিজের একটা শক্ত প্রোফাইল দাঁড় করানো যায়। তবে মনে রাখতে হবে, রিমোট জবে স্কিল এবং কমিউনিকেশনই আসল।

Leave a Comment